মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্রের বিচার হোক: কেবল একজন হাসিনার দণ্ডে ইতিহাস ফ্যাসিস্টমুক্ত হবে না

পাঠক প্রিয়

সুফি সাগর সামস্ : বাংলাদেশ বহু বছর ধরে যে রাষ্ট্রীয় দমন-পীড়নের চক্রে আটকে ছিল, তার দায় কি কেবল একজন রাজনৈতিক নেতার উপর চাপিয়ে শেষ করা যায়? ন্যায়বিচারের ইতিহাস বলে—স্বৈরশাসনের শিকড় কখনোই একক ব্যক্তিতে সীমাবদ্ধ নয়; বরং এটি জন্ম নেয় সেই সব রাষ্ট্রীয় কাঠামো, নিরাপত্তা সংস্থা, আমলাতন্ত্র এবং স্বার্থান্বেষী অর্থনৈতিক শক্তির হাত ধরে, যারা ক্ষমতার অপব্যবহারকে প্রতিষ্ঠিত নিয়মে পরিণত করে।

সেজন্যই আজ বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন—ফ্যাসিবাদী যন্ত্রগুলো ভেঙে না ফেললে, নতুন সরকার কি সত্যিই গণতন্ত্র টিকিয়ে রাখতে পারবে?

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিচারহীনতা, হত্যা, গুম, খুন, অবৈধ আটক, ভয় ও দমনপীড়ন–এসব অভিযোগ দেশের নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে নিয়মিত শোনা গেছে—ডিজিএফআই, র‌্যাব বা ডিবির নির্দিষ্ট অংশকে নিয়ে অভিযোগ আরও তীব্র ছিল। যদিও এসব সংস্থা অভিযোগ অস্বীকার করেছে, ভুক্তভোগী পরিবার ও মানবাধিকার সংগঠনের বয়ানে সেই ভয়াবহতার প্রমাণ ভেসে ওঠে বারবার।

রাজনীতিবিদরা বদলে গেলেও দমনযন্ত্র যদি অক্ষত থাকে, তবে পরবর্তী নেতৃত্বের ওপরও সেই যন্ত্র একইভাবে চেপে বসবে—এটাই ইতিহাসের শিক্ষা।

অতএব, এখন সময় শুধু শীর্ষ নেতৃত্বের বিচার নয়, পুরো অপব্যবহারকারী কাঠামোর বিচার করে দৃষ্টান্ত সৃষ্টি করা একান্ত আবশ্যক। ন্যায়বিচারকে নির্বাচনমুখী বা প্রতিশোধমুখী নয়; বরং রাষ্ট্রটিকে সুস্থ করার চিকিৎসা হিসেবে দেখতে হবে। যতক্ষণ না নিরাপত্তা সংস্থাগুলোর অবাধ ক্ষমতা সীমিত করা হবে, দমন-পীড়নের দায়ে জড়িতদের জবাবদিহির আওতায় আনা হবে—বাংলাদেশ তার ভবিষ্যৎ গণতন্ত্রকে বিপদমুক্ত করতে পারবে না।

সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশে ন্যায়বিচার ও জবাবদিহি পুনঃপ্রতিষ্ঠার প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার পর বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন—দীর্ঘ সময় ধরে অভিযোগের মুখে থাকা রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর কর্মকাণ্ডও সমানভাবে তদন্তের আওতায় আনা উচিত।

আন্তর্জাতিক ও স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো বহু বছর ধরেই বিচারহীনতা, হত্যা, গুম, খুন, অবৈধ আটক, ভয় ও দমনপীড়ন ও রাজনৈতিক ভিন্নমত নিয়ন্ত্রণ–সংক্রান্ত অভিযোগ উত্থাপন করে আসছে। বিশেষ করে ডিজিএফআই, র‌্যাব ও ডিটেকটিভ ব্রাঞ্চের নির্দিষ্ট অংশের বিরুদ্ধে নানা প্রতিবেদন প্রকাশ হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো এসব অভিযোগ নিয়মিতভাবে অস্বীকার করেছে।

স্বৈরশাসন বা কর্তৃত্ববাদ কেবল একটি রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভর করে না। রাষ্ট্রীয় কাঠামোর নির্দিষ্ট অংশগুলো ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি করলে তা প্রাতিষ্ঠানিক দমন পদ্ধতিতে রূপ নিতে পারে। তাই রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তিত হলেও একই প্রশাসনিক কাঠামো অক্ষত থাকলে ভবিষ্যতে একই ধরনের অপব্যবহার ঘটার ঝুঁকি থেকে যায়।

এই কারণে তারা ‘ট্রানজিশনাল জাস্টিস’ বা রাষ্ট্রীয় রূপান্তরের অংশ হিসেবে নিরাপত্তা সংস্থাগুলোর অতীত অভিযোগগুলোর স্বাধীন তদন্ত করা একান্ত আবশ্যক।

এজন্য স্বাধীন অনুসন্ধান কমিশন গঠন করতে হবে। গুম–নির্যাতনের অভিযোগে জড়িত ব্যক্তিদের স্বচ্ছ তদন্তের আওতায় আনতে হবে। নিরাপত্তা সংস্থার আইনগত কাঠামো পুনর্মূল্যায়ন করতে হবে। জবাবদিহি ও নজরদারি ব্যবস্থার সংস্কার এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ একটি রাজনৈতিক রূপান্তরের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এই সময়ে রাষ্ট্রীয় সংস্থার জবাবদিহি নিশ্চিত করা হবে কি না—তা দেশের ভবিষ্যৎ গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি এবং নিরাপত্তাব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে বলে দেশের মানুষ মনে করছে।

লেখক :
সুফি সাগর সামস্
ভারপ্রাপ্ত চেয়ারম্যান
বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

জনপ্রিয় সংবাদ