বুধবার, আগস্ট ২৬, ২০২৬

ফের হামলার কবলে সৌদি আরবের বিমানবন্দর

পাঠক প্রিয়

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।ইয়েমেনের বিরুদ্ধে সৌদি যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে এই হামলা।

সৌদি নেতৃত্বাধীন আরব জোট ড্রোন হামলার কথা স্বীকার করেছে। তাদের দাবি, তারা বিস্ফোরক বোঝাই একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া এই হামলার কড়া নিন্দা জানিয়েছে আরব পার্লামেন্ট।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, আবহা বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়। ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের উপরে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সৌদির পক্ষ থেকে বলা হয়েছে।

এর আগে গতমাসে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল কমপ্লেক্সে ড্রোন হামলা চালিয়েছিল।

এছাড়া গত এক বছর ধরে ইয়েমেনে হুথি এবং তাদের সমর্থিত সেনারা সৌদির বিভিন্ন তেলস্থাপনা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। পার্স টুডে, সিনহুয়া

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ