রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ফরাসি সরকারের সম্মানসূচক পদক পেলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলাম

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলাম ফরাসি সরকারের সম্মানজনক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল–গোল্ড লেভেল’ পদক অর্জন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাঁর অসামান্য ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পদক প্রদান করা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকায় ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলের বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল আজহারুল ইসলামের হাতে এই পদক তুলে দেন রাষ্ট্রদূত। তিনি প্রথম বাংলাদেশি, যে এই সম্মানসূচক পদকে ভূষিত হলেন।

বুধবার (২৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তিরক্ষা কার্যক্রমে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলামের পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং নিবেদিত সেবার জন্যই তাঁকে ফরাসি সরকার এই স্বীকৃতি দিয়েছে।

আইএসপিআর জানায়, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান বিশ্বব্যাপী প্রশংসিত। ব্রিগেডিয়ার জেনারেল আজহারুল ইসলামের এই অর্জন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভাবমূর্তি আরও সমুন্নত করবে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ