রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালকের স্ত্রী’র সম্পদ জব্দ

পাঠক প্রিয়

অনলাইন ডস্কে

ঢাকা, ২৬ জানুয়ারি – প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তারের ১৪৮ শতাংশ জমি ও দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের বাজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৬৩ লাখ ২৮ হাজার টাকা।

সংশ্লিষ্ট আদালত একই সঙ্গে তার নামে থাকা ৩৩ লাখ টাকা মূল্যের একটি গাড়ি এবং চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ সোমবার (২৬ জানুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন এই আবেদন করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের করা আবেদনে উল্লেখ করা হয়, আসামি শাহরিন আক্তারের নামে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া, এসব সম্পদ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাই তাঁর নামে অর্জিত সব স্থাবর ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক বলে আদালত আদেশ দেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ