কর্পোরেট ডেস্ক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে কর্মরত থাকাকালীন বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা সাংবাদিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ডিআরইউয়ের প্রয়াত ৩৩ জন সদস্যের সন্তানদের জনপ্রতি মাসিক ৩ হাজার টাকা হারে বার্ষিক ৩৬ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ডিআরইউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃত্তির চেক হস্তান্তর করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
এসময় উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, কমিউনিকেশন বিভাগের প্রধান মো. হারুন-অর-রশিদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কল্যাণ সম্পাদক রফিক মৃধা প্রমুখ।
এ বৃত্তি প্রদানের জন্য এনআরবিসি ব্যাংক সর্বমোট ১১ লাখ ৮৮ হাজার টাকা অর্থ সহায়তা করছে। ডিআরইউ-এর পক্ষ থেকে এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করা হয়েছে, যা প্রয়াত সাংবাদিকদের পরিবারের সন্তানদের শিক্ষাজীবনকে সহায়তা করবে।


