বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন আফরান নিশো

পাঠক প্রিয়

বিনোদন প্রতিবেদক

ঢাকা: সরকার ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে। এটি চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ২৮টি শাখায় বিশেষ অবদানের জন্য মোট ৩০ জন শিল্পী ও কুশলীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

এবারের আসরে চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু

২০২৩ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন) প্রযোজিত সিনেমা ‘সাঁতাও’। একই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবেও পুরস্কার জিতেছেন নির্মাতা খন্দকার সুমন

এদিকে, প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অর্জন করেছেন শ্রেষ্ঠ অভিনেতার সম্মান। প্রথম চলচ্চিত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় তাকে ঘিরে শোবিজ অঙ্গনে ব্যাপক উচ্ছ্বাস ও প্রশংসা দেখা গেছে।

অন্যদিকে, ‘সাঁতাও’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল

আফরান নিশোর এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন শোবিজের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন,

“অভিনন্দন আফরান নিশো ভাইয়া। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার।”

এছাড়াও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সকল বিজয়ী শিল্পী ও কুশলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

চলচ্চিত্রপ্রেমী ও সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নতুন ও প্রতিশ্রুতিশীল শিল্পীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গুণী নির্মাতাদের কাজের প্রতি রাষ্ট্রীয় সম্মানকে আরও অর্থবহ করেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ