রবিবার, আগস্ট ২৩, ২০২৬

প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভুক্তির  দাবি ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

দেশের ১ হাজার ৭৭২টি প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবিতে বুধবার (২৬ নভেম্বর) ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি মো. ইলিয়াস রাজ। তিনি অভিযোগ করে বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি দিয়েও বারবার প্রতারণার শিকার হতে হয়েছে।

তিনি জানান, “মাসের শুরুতে আমরা ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করলে সরকার আমাদের ডেকে নিয়ে এক সপ্তাহ সময় চাইতে বলে। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাই। পরে শিক্ষা উপদেষ্টা আমাদের সঙ্গে বৈঠকে আবার এক মাস সময় চান। কিন্তু আমরা স্পষ্ট জানিয়েছি—এখন আর কোনো আশ্বাসে বিশ্বাস নেই।”

ইলিয়াস রাজ আরও বলেন, “আমরা আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় ‘লং মার্চ টু সচিবালয়’ পালন করবো। এবার আমরা প্রজ্ঞাপন ছাড়া পিছু হাঁটবো না।”

সমন্বয় পরিষদের নেতারা জানান, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি উপেক্ষিত হওয়ায় তারা বাধ্য হয়ে কঠোর আন্দোলনে নামছেন। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তি, পর্যাপ্ত জনবল কাঠামো অনুমোদন, সরকারি ভাতা বৃদ্ধি, প্রশিক্ষণ সুবিধা নিশ্চিতকরণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদা বাজেট বরাদ্দ।

সমাবেশে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। তারা দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ