বুধবার, জুন ৩, ২০২৬

পোস্টাল ব্যালটে প্রথমবার ভোট দিলেন ৫,৬৯০ কারাবন্দি

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে হাজতি ও কয়েদি মিলিয়ে ৫ হাজার ৬৯০ জন কারাবন্দি ভোটার হিসেবে অংশ নিয়েছেন। এদের মধ্যে আনুমানিক চার শতাধিক ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দিও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

কারা অধিদফতর সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে বুথের মাধ্যমে বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কারাবন্দিরা ভোট প্রয়োগ করেন। এই ভোটগ্রহণ কার্যক্রম ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি বাদ দিয়ে ৫ ও ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি–মিডিয়া) জান্নাত-উল ফরহাদ জানান, দেশের বিভিন্ন কারাগারে মোট ৫ হাজার ৬৯০ জন কারাবন্দিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে চার শতাধিক ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন, যাদের মামলার রায়ের বিরুদ্ধে বর্তমানে আপিল প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, কারাবন্দিদের ইচ্ছার ভিত্তিতে নির্বাচন কমিশনের অ্যাপে নিবন্ধনের মাধ্যমে তাদের তথ্য সংগ্রহ করা হয়। পরে নির্বাচন কমিশন যাচাই-বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে। প্রতিটি কারাবন্দি ভোটারের জন্য আলাদা খামযুক্ত পোস্টাল ব্যালট পেপার পাঠানো হয়েছে।

কারা অধিদফতর আরও জানিয়েছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন। গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় কারাবন্দি আওয়ামী লীগের সাবেক এমপি ও মন্ত্রীসহ মোট ২২ জন রাজনৈতিক ব্যক্তিত্ব ভোটার হয়েছেন। এছাড়া সাবেক পাঁচজন সচিব এবং পুলিশের কয়েকজন কর্মকর্তাও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ভোটার হতে অনিচ্ছুক হওয়ায় তার নাম তালিকায় রাখা হয়নি।

কারা অধিদফতর জানিয়েছে, নির্বাচন কমিশনের বিধি অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই পোস্টাল ব্যালটের মাধ্যমে এই ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

সূত্র: বাংলানিউজ

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ