শুক্রবার, জুন ২৬, ২০২৬

পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা ভারতের

পাঠক প্রিয়

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

ভারতে কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়  অনির্দিষ্ট কালের জন্য পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে।

সেদিন সন্ধ্যায় এই খবরটি প্রকাশিত হওয়ার পর পেঁয়াজ-চাষিদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ।

উমরানে, লাসালগাঁও, সাতানা এবং নাগপুর- পেঁয়াজের জন্য বিখ্যাত এসব বাজারে নিলামে পণ্য বিক্রি বন্ধ করে দিয়ে তারা সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করেন।

উমরানের ক্ষুব্ধ কৃষকরা মুম্বাই-আগ্রা জাতীয় মহাসড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষোভকারীরা বলেন, “কেন্দ্রীয় সরকার চাষিদের ধ্বংস করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ১০ গ্রাম সোনার দাম যখন ৫০ হাজার রুপিতে পৌঁছালো, এক কেজি মাংসের দাম হলো ৭০০ রুপি, সরকার তো এসব খাতে তখন কোন ব্যবস্থা নেয়নি। চাষিরা যখন পাঁচ/ছয় রুপি কেজিতে পেঁয়াজ বিক্রি করছিল তখন কি তারা ঘুমিয়েছিল?”

 

বাজারে পেঁয়াজ আনছেন চাষিরা।

মহারাষ্ট্রে পেঁয়াজ-চাষি সমিতির প্রেসিডেন্ট ভারাত দীঘল পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের নিন্দা করেছেন।

তিনি বলেছেন, “কেন্দ্রীয় সরকার যদি নিষেধাজ্ঞা তুলে না নেয়, চাষিরা বাজারে পেঁয়াজ আনবে না এবং এক গাড়ি পেঁয়াজও মহারাষ্ট্রের বাইরে যাবে না। এর ফলে পেঁয়াজের অভাব দেখা দিলে এবং দাম বেড়ে গেলে এর জন্য সরকার দায়ী থাকবে।”

তিনি বলেন, চাষিরা এবার আর মাথা নত করবে না।”

পেঁয়াজ-চাষিরা এবছরের মার্চ মাস থেকে প্রতি কেজি পেঁয়াজ চার থেকে ছয় রুপি দরে বিক্রি করে আসছে। কিন্তু এক কেজি পেঁয়াজ উৎপাদন করতে তাদের খরচ হয় ২০ রুপির মতো।

গত বছর ভাল আবহাওয়ার কারণে ভারতে পেঁয়াজের উৎপাদন ৪০ শতাংশ বেড়ে গিয়েছিল। ফলে অনেক কৃষক তাদের উৎপাদিত পণ্য তখনই বিক্রি না করে মজুদ করে রেখে দিয়েছিল আরো বেশি দামে বিক্রি করার আশায়।

কিন্তু পরে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন জারি করা হলে এই পেঁয়াজই কৃষকদের চোখে অশ্রু ঝরিয়ে ছাড়ে।

উৎপাদন খরচও তুলতে পারছেন না কৃষকরা।এবছর অতিবৃষ্টি এবং বাতাসে আর্দ্রতা বেশি হওয়ার কারণে মজুদ করে রাখা পেঁয়াজের ৪০ থেকে ৫০ শতাংশ পচে নষ্ট হয়ে যায়। গত বছরের তুলনায় এবছর রপ্তানির পরিমাণও ছিল বেশি। কিন্তু উৎপাদন যথেষ্ট ছিল না।

জুলাই ও অগাস্ট মাসে প্রবল বৃষ্টিপাতের কারণে খারিফ এলাকায় পেঁয়াজের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় গুজরাট, মধ্য প্রদেশ, অন্ধ্র প্রদেশ এবং কর্নাটকাতে লাল পেঁয়াজের ফসলও।

মহারাষ্ট্রেও লাল পেঁয়াজের বীজের সঙ্কট দেখা দেয়। ফলে লাল পেঁয়াজ সেপ্টেম্বর মাসে জমি থেকে তোলার কথা থাকলেও সেটা পেতে পেতে দেড় মাস দেরি হয়।

একারণে বাজারে মজুদ করে রাখা লাল পেঁয়াজের চাহিদা বৃদ্ধি পায়। গত চার দিন ধরে কৃষকরা প্রতি কেজি পেঁয়াজের দাম পেয়েছে ৩০ রুপি করে।

কিন্তু কেন্দ্রীয় সরকার রপ্তানি নিষিদ্ধ করার মাত্র দুদিন বাদে ১৫ই সেপ্টেম্বরে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ রুপিতে নেমে আসে।

নাশিকের জয়গাও এলাকায় পাঁচ একর জমিতে পেঁয়াজের চাষ করেছেন ভীমা দীঘল। কিছু পেঁয়াজ তিনি বাজারে বিক্রি করেছেন এবং বাকিটা তিনি মজুদ করে রেখেছেন।

তিনি আশা করেছিলেন অগাস্ট মাসের পর থেকে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাবে এবং তার ফলে তার উৎপাদনের খরচ উঠে আসবে।

শুরুতে তিনি তার উৎপাদিত কিছু পেঁয়াজ বাজারে বিক্রি করেছিলেন। প্রতি ১০০ কেজি পেঁয়াজে তিনি পেয়েছিলেন ৪০০ থেকে ৭০০ রুপি। অর্থাৎ প্রতি কেজি পেঁয়াজের দাম পেয়েছেন মাত্র চার থেকে সাত রুপি।

পাঁচ একর জমিতে পেঁয়াজ চাষ করতে তার খরচ হয়েছে প্রায় আড়াই লাখ রুপি এবং আশা করেছিলেন যে পৌনে দুই লাখ রুপি তিনি পেয়ে যাবেন মজুদ করে রাখা পেঁয়াজ বিক্রি করে। কিন্তু তিনি দেখলেন যে খারাপ আবহাওয়ার কারণে অর্ধেক পেঁয়াজই পচে গেছে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ