শনিবার, মে ৩০, ২০২৬

পিলখানা হত্যাকাণ্ড: নতুন তদন্ত কমিশন হচ্ছে না — স্বরাষ্ট্রমন্ত্রী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

ঢাকা, বুধবার: পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতোমধ্যে গঠিত স্বাধীন জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়নের দিকেই সরকার গুরুত্ব দিচ্ছে এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করবো না। জাতীয় একটি স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছিল, যেখানে দক্ষ ও উপযুক্ত ব্যক্তিরা ছিলেন। তারা প্রায় ৭০টি সুপারিশ দিয়েছেন। আমরা সেগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করছি। অনেক সুপারিশ ইতোমধ্যে বাস্তবায়নাধীন রয়েছে।”

তিনি জানান, পিলখানা হত্যাকাণ্ড-সংক্রান্ত বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে। কিছু মামলা আপিল পর্যায়ে এবং কিছু মামলার শুনানি আপিলেট ডিভিশনেও রয়েছে। “এই জুডিশিয়াল প্রসেস সমাপ্ত করা হবে,” বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশনের প্রতিবেদন সরকার হাতে পেয়েছে। তবে তখন তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে উল্লেখ করেন তিনি। “আমি কয়েকদিন আগে রিপোর্ট পুরো না দেখে কিছু মন্তব্য করেছিলাম, আজ তা সংশোধন করছি,” যোগ করেন তিনি।

অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, “শহিদ পরিবার ও জাতিকে আশ্বস্ত করতে চাই—পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও দাবি করেন, এ ঘটনা ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি এবং সেনাবাহিনীকে দুর্বল করার একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে।

তদন্ত কমিশনের প্রতিবেদন পুরোপুরি প্রকাশ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরে জানানো হবে।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ