মঙ্গলবার, জুন ২, ২০২৬

পারমাণবিক বিশ্বযুদ্ধ খুব শিগগিরই শুরু হচ্ছে?

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের পরমাণু নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট শেষ হওয়ায় বিশ্বে নতুন ধরনের পারমাণবিক প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছে। ২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে দুই দেশের পারমাণবিক ওয়ারহেড ১,৫৫০টির মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল। যদিও ২০২১ সালে এর মেয়াদ ৫ বছর বাড়ানো হয়েছিল, বর্তমানে কোনো নতুন চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে বিশ্বের প্রায় ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্র রয়েছে। এখন চুক্তি না থাকায় দুই দেশই তাদের ইচ্ছামতো পারমাণবিক শক্তি বৃদ্ধির পথ খুঁজছে। যুক্তরাষ্ট্রের দাবি, কেবল রাশিয়ার সঙ্গে নয়, চীনকেও এই নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনা জরুরি। চীনের পারমাণবিক সক্ষমতা ২০৩৫ সালের মধ্যে ১,৫০০টির কাছাকাছি পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়া বেলারুশে ছোট আকারের যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বড় ধরনের যুদ্ধের বদলে এখন ছোট ও বিধ্বংসী পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বেড়ে গেছে। ইউরোপের দেশগুলোও নিরাপত্তা হীনতায় পড়েছে, বিশেষ করে মার্কিন প্রতিরক্ষা অঙ্গীকার কমে আসার প্রেক্ষাপটে।

বিশ্ব যদি দ্রুত নতুন আলোচনার টেবিলে না ফেরে, তবে একটি অসংযত ও বিপজ্জনক পারমাণবিক প্রতিযোগিতার যুগে প্রবেশের সম্ভাবনা প্রবল।

সূত্র: আরটি

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ