শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

পানিফল: সুস্থতা ও থাইরয়েডের জন্য উপকারী মৌসুমি ফল

পাঠক প্রিয়

লাইফস্টাইল ডেস্ক

ঢাকা, ২৯ জানুয়ারি – শীতকালে বাজারে সহজলভ্য পানিফল শুধু মিষ্টি স্বাদের জন্যই নয়, স্বাস্থ্যও উপকৃত করে। পুষ্টিসমৃদ্ধ এই ফল ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার, আয়োডিন, ম্যাঙ্গানিজ ও ফাইবারসহ নানা গুরুত্বপূর্ণ উপাদান সমৃদ্ধ। বিশেষজ্ঞদের মতে, এসব উপাদান হৃদযন্ত্রের সুরক্ষা, হজমশক্তি বৃদ্ধি ও সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।

থাইরয়েড সমস্যায় ভুগাদের জন্য পানিফল বিশেষভাবে উপকারী। এতে থাকা আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে। এছাড়া ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম শরীরের টি হরমোনকে সক্রিয় করে, যা থাইরয়েডের স্বাভাবিক কার্যক্রমের জন্য জরুরি।

পানিফল শরীরে অপ্রয়োজনীয় পানি জমতে দেয় না, ফলে যারা ফোলা বা ভারী বোধ করেন, তাদের জন্য এটি উপকারী। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায়।

হজমশক্তি বৃদ্ধিতেও পানিফলের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রচুর ফাইবার অন্ত্র পরিষ্কার রাখতে এবং হজমতন্ত্র সক্রিয় রাখতে সাহায্য করে। এছাড়া কম ক্যালরিতে ভরপুর এই ফল ওজন নিয়ন্ত্রণেও সহায়ক।

তবে সকলের জন্য পানিফল গ্রহণ নিরাপদ নয়। অ্যালার্জি, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, কিডনিতে পাথর, উচ্চ রক্তচাপ বা ব্লাড থিনার ওষুধ গ্রহণকারীদের সতর্ক থাকতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, স্বাদ ও পুষ্টিগুণের কারণে পানিফল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে, তবে নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে গ্রহণ করা জরুরি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ