বুধবার, মে ২৭, ২০২৬

পরিবারের বন্ধন আরও দৃঢ় করে একসঙ্গে খাওয়ার অভ্যাস বিস্তারিত:

পাঠক প্রিয়

আধুনিক জীবনের ব্যস্ততার ভিড়ে পরিবারের সবাই একসঙ্গে খেতে বসা যেন এখন এক বিশেষ উপলক্ষ। তবু অনেক পরিবারেই এখনো এই অভ্যাস টিকে আছে—বিশেষ করে সকালে নাশতার সময়। মা–বাবা, ভাই–বোন, এমনকি দাদা–দাদিও যখন একসঙ্গে টেবিলে বসেন, তখন তা শুধু খাবার নয়, আনন্দ আর আলাপেরও সময় হয়ে ওঠে।

চাকরি ও পড়াশোনার ব্যস্ততায় দুপুরের খাবার সাধারণত আলাদা আলাদা সময়েই হয়, কিন্তু রাতের খাবার অনেক পরিবারের জন্য হয়ে ওঠে একপ্রকার গল্পের আসর। সারা দিনের কাজ শেষে সবাই মিলে বসে কথা বলে নেয় কে কী করেছে, স্কুলে বা অফিসে কী ঘটেছে। শিশুদের স্কুল পিকনিক বা বিশ্ববিদ্যালয়ের ট্যুরের আবদারও এই সময়েই মা–বাবার সামনে তোলা হয়।

মনোবিজ্ঞানীরা বলেন, একসঙ্গে খাওয়া পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ, বোঝাপড়া এবং ভালোবাসা বাড়ায়। নিয়মিত একসঙ্গে খাওয়া মানসিক স্বাস্থ্যের জন্যও ইতিবাচক প্রভাব ফেলে।

কলাম্বিয়া ইউনিভার্সিটির ‘ন্যাশনাল সেন্টার অন অ্যাডিকশন অ্যান্ড সাবস্ট্যান্স অ্যাবিউজ’ কয়েকজন টিনএজারের ওপর গবেষণাটি চালায়। অংশগ্রহণকারী টিনএজাররা নিয়মিত তাদের পরিবারের সঙ্গে রাতের খাবার খায়, সপ্তাহে পাঁচ দিন কিংবা তারও বেশি।

গবেষণাটিতে দেখা গেছে, এই টিনএজাররা তাদের বাকি সহপাঠীদের চেয়ে বেশি ‘এ গ্রেড’ পেয়েছে। পিছিয়ে থাকা সহপাঠীরা এগিয়ে থাকাদের তুলনায় পরিবারের সঙ্গে বসে তুলনামূলকভাবে কম খাওয়াদাওয়া করেছিল।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনযাত্রার ব্যস্ততার মধ্যেও পরিবারে অন্তত একটি মিল একসঙ্গে খাওয়ার চেষ্টা করলে সম্পর্ক আরও দৃঢ় হয়, এবং পারিবারিক মূল্যবোধও টিকে থাকে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ