বুধবার, জুলাই ৮, ২০২৬

পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া চারটি গ্রেনেড উদ্ধার

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকা থেকে চারটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার দুপুরে র‌্যাব-১০–এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে এসব গ্রেনেড উদ্ধার করে।

র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, স্থানীয়দের সন্দেহজনক কিছু দেখে খবর দেওয়ার পর র‌্যাব ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডগুলো শনাক্ত করে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে সেগুলো নিরাপদে জব্দ করে।

র‌্যাব জানায়, সম্প্রতি হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডেমরা থানার অস্ত্রাগার থেকে বেশ কিছু অস্ত্র ও গ্রেনেড লুট হয়েছিল। উদ্ধার হওয়া চারটি গ্রেনেড ওই সময় লুট হওয়া সরঞ্জামের অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

র‌্যাব-১০–এর কর্মকর্তারা বলেন, গ্রেনেডগুলো কীভাবে সারুলিয়ায় এল এবং কারা এগুলো সেখানে রেখে যায়, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং স্থানীয়দের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে।

এ ঘটনায় ডেমরা থানায় পৃথক মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব। উদ্ধার করা গ্রেনেড পরীক্ষার জন্য র‌্যাবের ক্রাইম সীন ইউনিটে পাঠানো হয়েছে।

র‌্যাবের এক কর্মকর্তা বলেন, “যারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে এসব বিস্ফোরক লুট করেছিল, তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। আরও কোনো অস্ত্র বা বিস্ফোরক ছড়িয়ে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রেনেড উদ্ধারের ঘটনায় তারা আতঙ্কিত হলেও দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য র‌্যাবকে ধন্যবাদ জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ