রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বন্দিদের জন্য ভিডিও কল সুবিধা: স্বজনদের ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ কারা কর্তৃপক্ষের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দেশের কারাগারগুলোতে বন্দিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও স্বল্প ব্যয়সাপেক্ষ করতে প্রথমবারের মতো ভিডিও কল সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। বর্তমানে বন্দিরা ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে নির্দিষ্ট নম্বরে সাত দিন পর একবার ১০ টাকার বিনিময়ে ১০ মিনিট কথা বলার সুযোগ পান। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে একই পদ্ধতিতে ভিডিও কলের মাধ্যমেও পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন তারা।

কারা অধিদপ্তর সূত্র জানায়, সারা দেশের কারাগারগুলোতে প্রতিদিন অসংখ্য স্বজন বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। দূরদূরান্ত থেকে আসা এসব পরিবারের সদস্যদের অনেককে ভোরে যাত্রা শুরু করতে হয়। সঙ্গে থাকে খাবার, যাতায়াতভাড়া, অনেকে সন্তান কিংবা বয়স্ক বাবা-মাকে নিয়েও আসেন। সাক্ষাতের দিন পুরোটা সময় অপেক্ষা করতে হওয়ায় যাতায়াত-খাবারসহ নানা খাতে স্বজনদের গড়ে প্রায় তিন হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়।

কারা কর্মকর্তাদের মতে, শুধু সাক্ষাতের খরচ জোগাড় করতেই অনেক পরিবারকে ধারদেনা করতে হয়। এই ভোগান্তি দূর করতেই ভিডিও কলের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বন্দিদের কারাগারের ভেতরে স্থাপিত আইপি ফোন কিংবা নির্ধারিত পিসি থেকে সপ্তাহে একবার ১৫ টাকার বিনিময়ে ১০ মিনিট ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হবে।

কারা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে অতি দ্রুত দেশের সব কারাগারে আইপি ফোন স্থাপনের কাজ শুরু হবে। এই সুবিধা চালু হলে স্বজনদের অযথা ভোগান্তি কমবে এবং কারা ব্যবস্থাপনায় স্বচ্ছতাও বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এক কর্মকর্তা বলেন, “বন্দিরা নিয়মিত পরিবারের খোঁজখবর নিতে পারলে মানসিক চাপ কমে। আবার পরিবারের জন্যও এটি স্বস্তির। ভিডিও কল চালু হলে সাক্ষাতের জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়া ও অতিরিক্ত আর্থিক ব্যয়ের মতো সমস্যাও অনেক কমে আসবে।”

কারা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষামূলকভাবে কয়েকটি কারাগারে এ সুবিধা চালুর পর সারাদেশে তা দ্রুত বিস্তৃত করা হবে। ভিডিও কল ব্যবস্থাটি কার্যকর হলে বাংলাদেশের কারা ব্যবস্থাপনায় এটি নতুন যুগের সূচনা ঘটাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ