সোমবার, আগস্ট ১০, ২০২৬

নির্মাণ খাতে দক্ষ শ্রমিক নির্মাণ করবে রিহ্যাব

পাঠক প্রিয়

নির্মাণ খাতে নতুন করে আরো ১০ হাজার দক্ষ শ্রমিক তৈরি করতে অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর সাথে সমঝোতা চুক্তি করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বৃহষ্পতিবার বিকেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

রিহ্যাব এর পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। এ সময় রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রিহ্যাব পরিচালক প্রকৌশলী মোঃ আল আমিন, ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী এবং প্রকৌশলী মহিউদ্দিন শিকদার ও সেইপ-রিহ্যাব প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম উপস্থিত ছিলেন। এসইআইপি’র পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ জাহিদুল হক। করোনা পরিস্থিতির কারণে নিজ নিজ অফিসে পৃথকভাবে এ চুক্তি স্বাক্ষর হয়।

এর আগে রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট এবং ১৫ টি ইনস্টিটিউটে আউট সোর্সিংয়ের মাধ্যমে প্রায় ১০ হাজার নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। যাদের মধ্যে ৯০ শতাংশের বিভিন্ন ডেভেলপার কোম্পানিসহ বিদেশে চাকুরি হয়েছে।

সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এ্যান্ড মেইনটেনেন্স, প্ল্যাম্বিং, মেশন এবং স্টিল বাইন্ডিং এ্যান্ড ফেব্রিকেশন এই ৫টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে তিন মাস। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ থাকবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ