সোমবার, আগস্ট ৩১, ২০২৬

নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেবে বিএনপি: তারেক রহমান

পাঠক প্রিয়

বাসস

ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হলে তার দল অবশ্যই ফলাফল মেনে নেবে। তবে এ জন্য নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হতে হবে বলেও তিনি শর্ত জুড়ে দেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তাহলে ফলাফল মেনে নিতে কোনো আপত্তি থাকবে না। জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারলে দেশ আজ থেকেই গণতান্ত্রিক ধারায় এগিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, তিনি ঢাকা শহরের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেছেন এবং সেখানে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করেছেন। দীর্ঘদিন মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল বলেও তিনি মন্তব্য করেন।

সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, সবাই মিলে চেষ্টা করলে জনগণ সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ও আশাবাদী। আসন সংখ্যার বিষয়ে তিনি বলেন, দেশ পরিচালনা করার জন্য যত আসন প্রয়োজন, তত আসন পাওয়ার প্রত্যাশা তাদের রয়েছে।

বিএনপি জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, যাদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম করা হয়েছে, তাদের নিয়ে সম্মিলিতভাবে দেশ পরিচালনার ইচ্ছা রয়েছে।

সারাদেশে ভোটের পরিবেশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি এখনো সারাদেশের তথ্য পাননি। তবে ঢাকায় ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল বিভিন্ন স্থানে অপ্রত্যাশিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে।

তিনি বলেন, ভোটার উপস্থিতি যত বাড়বে, ততই ষড়যন্ত্র প্রতিহত হবে। যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি মানুষের নেতিবাচক ধারণা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভোটের ফল ঘোষণায় বিলম্ব হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ফল গণনায় দেরির কোনো কারণ নেই। নির্বাচন কমিশন দ্রুত ফলাফল প্রকাশের চেষ্টা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, অতীতে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে নিরপেক্ষ পরিবেশ দেখা গেছে এবং ফল ঘোষণায় স্বাভাবিক সময় লেগেছে। এবারও দ্রুত ফল প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।

তিনি আরও বলেন, বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং এ ধরনের কর্মকাণ্ড কেউ মেনে নেবে না।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ