বুধবার, আগস্ট ২৬, ২০২৬

নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল

পাঠক প্রিয়

বাসস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের স্বার্থে অপতথ্য (Disinformation/Misinformation) একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যা ভোটার আচরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের গ্রহণযোগ্যতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল গঠন এবং প্রযুক্তিগত সক্ষমতা সম্পন্ন বাহিনী ও সংস্থাসমূহের সমন্বয়ে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ অপরিহার্য। এ প্রতিবেদনে অপতথ্য মোকাবিলায় প্রস্তাবিত কাঠামো, দায়িত্ব, প্রযুক্তিগত সহায়তার ধরন ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করা হলো।

এই প্রতিবেদনের প্রধান উদ্দেশ্যসমূহ হলো—

  • নির্বাচন ও গণভোট চলাকালীন অপতথ্যের উৎস শনাক্ত ও পর্যবেক্ষণ করা।
  • অপতথ্যের দ্রুত বিস্তার রোধ এবং এর প্রভাব নিয়ন্ত্রণ করা।
  • নির্বাচন কমিশনকে সময়োপযোগী তথ্য, বিশ্লেষণ ও সতর্কবার্তা প্রদান করা।
  • আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে সমন্বয় জোরদার করা।
  • ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধি করা।

আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেলের কাঠামো

মনিটরিং সেলটি নিম্নোক্ত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হবে—

  • নির্বাচন কমিশন সচিবালয়
  • সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ
  • বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)
  • পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী
  • প্রযুক্তিগত সক্ষমতা সম্পন্ন রাষ্ট্রীয় সংস্থা ও প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত ইউনিট

সেলটি প্রাথমিকভাবে সীমিত আকারে গঠিত হবে এবং ভোটের সময় ৭ দিনের জন্য (নির্বাচনের আগে ৪ দিন, ভোটের দিন ও ভোটের পর ২ দিন) পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করবে।

কার্যকাল ও অপারেশনাল সময়সীমা

  • কার্যকাল: তফসিল ঘোষণার দিন হতে ভোটের পরবর্তী ২ দিন (১২ ডিসেম্বর ২০২৫ হতে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত)।
  • পূর্ণাঙ্গ অপারেশন: ভোটের সময়কালীন ৭ দিন বিশেষ গুরুত্বসহকারে।

প্রযুক্তিগত সহায়তার ধরন

অপতথ্যের প্রভাব ও বিস্তার রোধে নিম্নোক্ত প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে—

ডিজিটাল মনিটরিং

  • সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, ইউটিউব, এক্স/টুইটার, টিকটক ইত্যাদি) পর্যবেক্ষণ।
  • অনলাইন নিউজ পোর্টাল ও ব্লগ মনিটরিং।
  • মেসেজিং অ্যাপভিত্তিক (হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম) গুজব শনাক্তকরণ প্রবণতা বিশ্লেষণ।

ডাটা বিশ্লেষণ ও সতর্কতা

  • কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডাটা অ্যানালিটিক্স ব্যবহার করে অপতথ্যের ট্রেন্ড বিশ্লেষণ।
  • ভুয়া অ্যাকাউন্ট, বট নেটওয়ার্ক ও সমন্বিত অপপ্রচারণা শনাক্ত করা।
  • সম্ভাব্য সহিংসতা বা আইনশৃঙ্খলা বিঘ্নের পূর্বাভাস প্রদান।

দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা

  • অপতথ্য শনাক্ত হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট বাহিনী ও কমিশনকে অবহিত করা।
  • প্রয়োজনে বিটিআরসি ও আইনানুগ কর্তৃপক্ষের মাধ্যমে কনটেন্ট টেকডাউন বা সীমিতকরণ।
  • নির্বাচন কমিশনের অনুমোদিত সত্য তথ্য দ্রুত প্রচারের ব্যবস্থা।

সমন্বয় ও ফোকাল পয়েন্ট ব্যবস্থা

  • সংশ্লিষ্ট কমিশন, মন্ত্রণালয়, বিভাগ ও বাহিনী/সংস্থা থেকে একজন করে যোগ্য প্রতিনিধি ফোকাল পয়েন্ট হিসেবে মনোনীত থাকবেন।
  • ফোকাল পয়েন্টগণ নির্বাচন কমিশনের সমন্বয় সেলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন।
  • তথ্য আদান-প্রদান, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে দ্রুততা নিশ্চিত করা হবে।

প্রতিবেদন ও নথিভুক্তকরণ

  • দৈনিক পরিস্থিতি প্রতিবেদন (Situation Report) প্রস্তুত করা হবে।
  • গুরুত্বপূর্ণ ঘটনা, অপতথ্যের ধরন, উৎস ও গৃহীত পদক্ষেপ নথিভুক্ত করা হবে।
  • নির্বাচন শেষে একটি সমন্বিত মূল্যায়ন প্রতিবেদন নির্বাচন কমিশনে দাখিল করা হবে।

অপতথ্য একটি নীরব কিন্তু শক্তিশালী হুমকি, যা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। নির্বাচন কমিশনের নেতৃত্বে আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল এবং প্রযুক্তিগত সক্ষমতা সম্পন্ন বাহিনী ও সংস্থাসমূহের সমন্বিত উদ্যোগ অপতথ্যের প্রভাব ও বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে ভোটারদের আস্থা বৃদ্ধি পাবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা যায়।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ