রবিবার, আগস্ট ৩০, ২০২৬

নির্বাচনই নির্ধারণ করবে দেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ: মির্জা ফখরুল

পাঠক প্রিয়

ঠাকুরগাঁও প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষা ও নানা চড়াই-উতরাই পেরিয়ে শুরু হওয়া চলমান নির্বাচন বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় সূচিত হবে।

বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মির্জা ফখরুল। পরে কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা আজ শুরু হলো, আমরা আশা করি আগামী দিনে এই পথ আরও মসৃণ হবে। মানুষের জীবন, রাজনীতি ও অর্থনীতি সুন্দর ও ইতিবাচক ধারায় এগিয়ে যাবে— এটাই আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, অনেক বাধা-বিপত্তি, রক্তপাত ও আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনের সূচনা হয়েছে। এই দিনটির জন্য দল ও সমর্থকদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে আবেগপ্রবণ হয়ে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পর আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু তার ত্যাগ কখনো ভোলার নয়।” একই সঙ্গে তিনি দাবি করেন, গত কয়েক বছরে অনেক মানুষ নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ২৪ জুলাই ছাত্র-জনতা, কৃষক ও শ্রমিকদের অংশগ্রহণে হওয়া আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এত আত্মত্যাগের পর এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে তিনি প্রত্যাশা করছেন। তার মতে, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করতে পারে।

এদিকে সকাল থেকেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মির্জা ফখরুলের ভোট দেওয়ার সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ