রবিবার, আগস্ট ৯, ২০২৬

নিউইয়র্কে রেকর্ডিং, আরটিভিতে প্রচার হবে ‘ঈদ-আনন্দ আড্ডা’

পাঠক প্রিয়

প্রেস বিজ্ঞপ্তি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘ঈদ-আনন্দ আড্ডা’। কবি কাজী জহিরুল ইসলামের সঞ্চালনায় ব্যতিক্রমধর্মী এই আয়োজনের রেকর্ডিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত আরটিভি স্টুডিওতে।

শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ইফতার ও তারাবির পর গভীর রাতে স্টুডিওতে উপস্থিত হন শিল্পী ও কলাকুশলীরা। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকেই তারা এই আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানটির মূল উপজীব্য বাংলা কবিতা। এতে আবৃত্তি পরিবেশন করেছেন আহসান হাবিব, হোসেন শাহরিয়ার তৈমুর, দুররে মাকনুন নবনী এবং ফাতেমা শাহাব রূমা। একক আবৃত্তির পাশাপাশি ছিল দুটি যুগল আবৃত্তি। কবিতা পাঠের ফাঁকে ফাঁকে দেশ ও প্রবাসে ঈদ উদযাপন নিয়ে প্রাণবন্ত আড্ডায় অংশ নেন সবাই।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি কাজী জহিরুল ইসলাম। রেকর্ডিং চলাকালে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান স্টুডিওতে উপস্থিত থেকে অনুষ্ঠানটির সার্বিক মান তদারকি করেন।

অনুষ্ঠানটি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কাজী জহিরুল ইসলাম লেখেন, রেকর্ডিং শেষে সবার মুখে সন্তুষ্টির হাসিই ছিল তার সবচেয়ে ভালো লাগার বিষয়। তিনি আশা প্রকাশ করেন, প্রবাসে থেকেও এভাবেই বাংলা সংস্কৃতির বিস্তারে কাজ করে যাবেন তারা এবং দর্শকদের আরটিভির অনুষ্ঠান দেখার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, ২০০৯ সালে তার লেখা ‘সারমেয়’ গল্প অবলম্বনে আরটিভিতে একটি ঈদের বিশেষ নাটক প্রচারিত হয়েছিল, যা পরিচালনা করেছিলেন নির্মাতা রেদোয়ান রনি।

ঈদ উপলক্ষে নির্মিত এই বিশেষ অনুষ্ঠানটি শিগগিরই আরটিভিতে প্রচারিত হবে বলে জানা গেছে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ