রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

নাসার কিউরিওসিটি রোভার মঙ্গলের মাটিতে খুঁজে পেল ‘মাকড়সার জাল’

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নাসার কিউরিওসিটি রোভার মঙ্গলের বুকে অদ্ভুত মাকড়সার জালের মতো গঠন আবিষ্কার করেছে। তবে এই চিহ্নগুলো প্রকৃতপক্ষে ৩ থেকে ৬ ফুট উঁচু ছোট ছোট রিজ বা উঁচু রেখা, যা মঙ্গলের মাটির ওপর মাইলের পর মাইল ছড়িয়ে আছে। বিজ্ঞানীরা এই গঠনকে ‘বক্সওয়ার্ক’ বলছেন।

ভূগর্ভস্থ পানির প্রমাণ

নাসার প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার বছর আগে মঙ্গলের ভূগর্ভে পানি প্রবাহিত হয়েছিল। পানি পাথরের ফাটলের মধ্যে বয়ে গেলে পরে শুকিয়ে সেখানে খনিজ পদার্থ জমে রিজ তৈরি করেছিল। এরপর বাতাসে আশপাশের নরম মাটি ক্ষয়ে যাওয়ায় এই জালের মতো নকশা স্পষ্ট হয়ে ওঠে।

রোভার অভিযান

গত ছয় মাস ধরে কিউরিওসিটি এই অঞ্চল ঘুরে দেখছে। তবে কাজটি সহজ ছিল না। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি-র প্রকৌশলী অ্যাশলি স্ট্রুপ জানান, জায়গাটি অনেকটা মহাসড়কের মতো মনে হলেও নিচু অংশে চাকা বালিতে আটকে যাওয়ার ঝুঁকি থাকে। তবুও বিকল্প পথ খুঁজে কাজ চালানো হয়েছে।

মঙ্গলের প্রাচীন জল ও জীবনের সম্ভাবনা

রাইস ইউনিভার্সিটি-র বিজ্ঞানী টিনা সিগার বলেন, পাহাড়ের উপরে এমন গঠন পাওয়া মানে ভূগর্ভস্থ পানির স্তর একসময় বেশ উঁচুতে ছিল। এর ফলে মঙ্গলের প্রাচীন সময়ে পানি অনেক বেশি সময় টিকে থাকার সম্ভাবনা এবং অণুজীবের অস্তিত্বের সম্ভাবনা বৃদ্ধি পায়।

কিউরিওসিটি রোভার এছাড়া ছোট ছোট গাঁটের মতো গঠনও খুঁজে পেয়েছে, যাকে ‘নডিউল’ বলা হচ্ছে। তবে এগুলো কীভাবে তৈরি হয়েছে, তা এখনো অজানা।

বর্তমানে রোভারটি মাউন্ট শার্প এলাকার সালফেটসমৃদ্ধ স্তর পরীক্ষা করছে। এর মাধ্যমে মঙ্গলের প্রাচীন জলবায়ু ও পরিবেশ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ