বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

নাশকতার দুই মামলায় খালাস পেলেন যুবদল নেতা ইসহাক সরকার

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বংশাল ও কোতোয়ালি থানার পৃথক দুটি নাশকতার মামলায় দণ্ডিত যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার আপিলে খালাস পেয়েছেন।

ঢাকার ১৬তম মহানগর অতিরিক্ত বিচারক সেলিনা আক্তার আজ বুধবার আপিলের রায়ে তাঁকে খালাস দেন। এই রায়ে আপিল আদালত পূর্বের ন্যায় দণ্ডাদেশ বাতিল করে দেন।

ইসহাক সরকারের আইনজীবীরা জানান, আপিলের মধ্যে যথাযথ প্রমাণাদি না থাকার কারণে আদালত খালাসের সিদ্ধান্ত দিয়েছেন। ইসহাক সরকার এই মামলায় আগে থেকেই সব অভিযোগ অস্বীকার করছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৫ অক্টোবর বংশাল থানার নাশকতার মামলায় ইসহাক সরকারের দণ্ডবিধির ১৪৩ ধারায় ৬ মাস ও ৩৫৩ ধারায় ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে একই বছরের ৭ আগস্ট কোতোয়ালি থানার মামলায় তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত।

গত ৭ সেপ্টেম্বর এই দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন ইসহাক সরকার। ওই দিন আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত ২১ সেপ্টেম্বর আপিলের শর্তে জামিনে কারামুক্ত হন তিনি।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ