নরসিংদী প্রতিনিধি

মাধবদী ও পলাশের শত শত মানুষ রাত কাটাচ্ছেন খোলা ময়দানে।
নরসিংদী জেলার মাধবদী ও পলাশ এলাকায় তৃতীয় দফা ভূমিকপের পর থেকে স্থানীয় মানুষজন এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভূমিকপের পর ঘরবাড়িতে রাত কাটানোতে অনেকে ভয় পাচ্ছেন এবং সরকারি কলেজ, স্কুল, মাদ্রাসা ও মাঠে অবস্থান করছেন।
স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে তৃতীয়বারের মতো ভূমিকপ অনুভূত হলে মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়। গুজব ছড়িয়ে পড়ে যে রাত ১১টা থেকে ১টার মধ্যে পুনরায় শক্তিশালী ভূমিকপ আসতে পারে। এ কারণে নরসিংদী শহরের মানুষজন সরকারি কলেজ মাঠ, গাবতলী মাদ্রাসা মাঠ, স্টেডিয়াম এলাকা, ছায়াবীথি এলাকা সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা, ঈদগাহে আশ্রয় নিয়ে রয়েছেন।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিকপের উৎপত্তিস্থল মাধবদী ও পলাশের মানুষ সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন। নারী, পুরুষ, শিশু ও কিশোরদের মধ্যে ভয়াবহতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। স্থানীয় প্রশাসনও মাঠে আশ্রয় নেওয়া মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে।
বিশেষজ্ঞরা বলেন, ভূমিকপের সময় আতঙ্কিত হয়ে ঘরের বাইরে নেমে আসা স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে গুজবের ওপর বিশ্বাস না করে সরকারি ও বৈজ্ঞানিক নির্দেশনা মেনে চলা জরুরি।
নরসিংদী অঞ্চলের মানুষ আশা করছেন, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, যাতে মানুষ আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে।
নরসিংদীর মাধবদী ও পলাশে তৃতীয় দফা ভূমিকপের পর মানুষ আতঙ্কে খোলা ময়দানে অবস্থান করছেন। গুজবের কারণে রাত ১১টা থেকে ১টার মধ্যে ভূমিকপ আসতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন জনসাধারণকে নিরাপদ আশ্রয় ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।


