শনিবার, জুন ২৭, ২০২৬

নভোচারীরা মহাকাশে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন

পাঠক প্রিয়

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

অনলাইন ডেস্ক 

মহাকাশ থেকে নিজের সেলফি তোলা আর কল্পনার বিষয় থাকছে না। মার্কিন মহাকাশ সংস্থা নাসা প্রথমবারের মতো নভোচারীদের নিজেদের স্মার্টফোন ব্যবহার করার অনুমতি দিয়েছে।

নাসা জানিয়েছে, আসন্ন ক্রু–১২ এবং আর্টেমিস–২ অভিযানের নভোচারীরা ব্যক্তিগত স্মার্টফোন সঙ্গে নিতে পারবেন। ফলে তারা মহাকাশে থাকা অবস্থায় ছবি ও ভিডিও তুলতে পারবেন এবং চাইলে তা পৃথিবীর মানুষের সঙ্গে শেয়ারও করতে পারবেন।

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ৫ ফেব্রুয়ারি এই সিদ্ধান্তের ঘোষণা দেন। এটি নাসার জন্য এক বড় পরিবর্তন, কারণ সাধারণত মহাকাশে কোনো ইলেকট্রনিক যন্ত্র পাঠানোর আগে সেটিকে কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। মহাকাশে উচ্চ মাত্রার রেডিয়েশন যন্ত্রের ক্ষতি করতে পারে এবং সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

এর আগে আর্টেমিস মিশনে ব্যবহৃত ক্যামেরার তালিকায় ছিল ২০১৬ সালের নিকন ডিএসএলআর এবং প্রায় ১০ বছরের পুরোনো গো–প্রো ক্যামেরা। এবার সেই জায়গায় স্মার্টফোন ব্যবহারের অনুমতি মিলেছে।

বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে লোকবল সীমিত। ক্রু–১২ মিশনে চারজন নভোচারী সেখানে যোগ দেবেন। তারা যদি স্মার্টফোনে নিজেদের দৈনন্দিন কাজের ছবি বা ভিডিও শেয়ার করেন, তবে সাধারণ মানুষ মহাকাশ স্টেশনকে আরও কাছ থেকে জানতে পারবে।

আর্টেমিস–২ মিশনও বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি হবে প্রায় ৫০ বছর পর চাঁদের দিকে যাওয়া প্রথম মানববাহী অভিযান। এই মিশনে চারজন নভোচারী ১০ দিন ধরে চাঁদের চারপাশে ঘুরবেন।

এর আগে মহাকাশে অ্যাপল পণ্য ব্যবহৃত হয়েছে। ২০১১ সালে দুটি আইফোন–৪ মহাকাশে পাঠানো হয়েছিল। এমনকি ১৯৯১ সালে মহাকাশ থেকে প্রথম ই–মেইল পাঠানো হয়েছিল। তবে সরকারি মিশনে ব্যক্তিগত স্মার্টফোন ব্যবহারের অনুমতি এবারই প্রথম।

নাসার এই সিদ্ধান্ত মহাকাশ অভিযানের আরও মানবিক ও সংযোগমুখী রূপের দিকে একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ