বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

নতুন সরকার চাইলে নির্বাচন ছাড়া উপায় নেইঃ ওবায়দুল কাদের

পাঠক প্রিয়

সরকার পরিবর্তন চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব সরকারের পরিবর্তন চেয়েছেন। আমি বলতে চাই, পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া অন্য কোনোও পথ নেই। সে ক্ষেত্রে আপনাদের আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার দুপুরে গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়। আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনোও বস্তুগত পরিস্থিতি দেশে বিরাজমান নেই। তাই কেউ যদি চোরাগলি দিয়ে ক্ষমতার স্বর্ণ দুয়ারে পৌঁছাবেন বলে ভেবে থাকেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, গণপরিবহন আগের ভাড়ায় ফিরেছে। ভাড়ার বিষয়ে কোনোও অভিযোগ না থাকলেও স্বাস্থ্যবিধি প্রতিপালন না হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আমি আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। অতিরিক্ত ভাড়া আদায় না করায় ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধির প্রতি কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছি। এছাড়া দেশব্যাপী শর্ত লঙ্ঘনসহ সড়কে শৃঙ্খলা বিধানে বিআরটিএ এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, করোনাকালে প্রথমদিকে কাজের ধীরগতি ছিল। এখন অতিরিক্ত কাজ করে কাভার দিতে হবে। প্রতিবেদনে দেখলাম, প্যাকেজ-১ এর কাজের অগ্রগতি ৪৭ ভাগ, প্যাকেজ-২ এর মাত্র ৩১ ভাগ। এলজিইডির মাধ্যমে বাস্তবায়নাধীন প্যাকেজ-৩ ও ৪ এর কাজ শতভাগ শেষ হয়েছে। আমি এলজিইডি পার্টের পিডি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সওজ এবং বিবিএ পার্ট কেন বিলম্বিত হচ্ছে? ঠিকাদারের আর্থিক সক্ষমতার যদি ঘাটতি থাকে তাহলে ব্যবস্থা নিতে হবে। বসে থাকলে তো চলবে না। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে চিঠি লিখেছিলাম ঠিকাদারের আর্থিক বিষয়ে সমাধানের জন্য। তিনি আমাকে পত্রযোগে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন। ইতোমধ্যে অর্থছাড় হচ্ছে বলে আমি জানতে পেরেছি। এ সময় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটি প্রকল্পের পরিচালক প্রকৌশলী চন্দন কুমার বসাক, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার হোসেন, ডিটিসিএর নির্বাহী পরিচালক রকিবুর রহমানসহ মন্ত্রণালয় ও প্রকল্প কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পরামর্শকরা ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

সুত্রঃ যুগান্তর।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ