শনিবার, জুন ২৭, ২০২৬

নতুন গবেষণায় জানা গেল—ধারণার চেয়ে ছোট ও বেশি চাপা বৃহস্পতি

পাঠক প্রিয়

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

অনলাইন ডেস্ক

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি সম্পর্কে নতুন চমকপ্রদ তথ্য দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গ্রহটি আগের ধারণার তুলনায় সামান্য ছোট এবং পুরোপুরি গোল নয়—বরং কিছুটা চাপা আকৃতির।

নাসার মহাকাশযান জুনো-এর সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই নতুন ফলাফল পেয়েছেন। গবেষণা অনুযায়ী, বৃহস্পতির বিষুবীয় অংশ (ভূ-মধ্যরেখা) আগের ধারণার তুলনায় প্রায় ৮ কিলোমিটার কম চওড়া এবং মেরু অঞ্চল আগের হিসাবের তুলনায় প্রায় ২৪ কিলোমিটার বেশি চাপা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, বৃহস্পতির চারপাশে ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ বা জোনাল উইন্ড এই পার্থক্যের অন্যতম কারণ। নতুন হিসাবের সময় এসব বায়ুপ্রবাহের প্রভাবও বিবেচনায় নেওয়া হয়েছে।

এই গবেষণায় ব্যবহৃত হয়েছে ‘রেডিও অকাল্টেশন’ নামের একটি বিশেষ পদ্ধতি। এতে জুনো থেকে পাঠানো রেডিও সিগন্যাল বৃহস্পতির বায়ুমণ্ডল ও অভ্যন্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় কীভাবে ধীর হয় বা বাঁক নেয় তা বিশ্লেষণ করা হয়। এই তথ্য থেকে গ্রহটির ভেতরের তাপমাত্রা, চাপ ও ঘনত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়।

নতুন গবেষণায় বৃহস্পতির মেরু ব্যাসার্ধ প্রায় ৬৬,৮৪২ কিলোমিটার এবং বিষুবীয় ব্যাসার্ধ প্রায় ৭১,৪৮৮ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে, যা আগের পরিমাপের তুলনায় কয়েক কিলোমিটার কম।

এর আগে ১৯৭০-এর দশকে ভয়েজার ও পাইওনিয়ার মহাকাশযানের সীমিত তথ্যের ওপর ভিত্তি করে বৃহস্পতির আকার নির্ধারণ করা হয়েছিল। জুনোর উচ্চ-নির্ভুলতার নতুন তথ্য এই হিসাব আরও নিখুঁত করেছে।

বিজ্ঞানীদের মতে, এই নতুন পরিমাপ শুধু বৃহস্পতি সম্পর্কে নয়—দূরের অন্যান্য গ্যাস জায়ান্ট গ্রহের আকার ও গঠন বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার অ্যাস্ট্রোনমি-তে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ