সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

নগদ ও যমুনা ব্যাংকের মধ্যে নতুন ফান্ড ট্রান্সফার সেবা উদ্বোধন

পাঠক প্রিয়

কর্পোরেট ডেস্ক

দেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক যমুনা ব্যাংক পিএলসি এবং দেশের সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ সম্প্রতি নতুন ফান্ড ট্রান্সফার সেবা চালু করেছে। এ সেবা শুরু হওয়ার ফলে নগদের গ্রাহকরা সহজেই যমুনা ব্যাংকের যে কোনও অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহ্মদ এবং নগদের প্রশাসক মোঃ মোতাছিম বিল্লাহ উপস্থিত থেকে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগদের প্রশাসক মোঃ মোতাছিম বিল্লাহ বলেন, “নগদ মূলত গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করতে ডিপিএস ও লোন কিস্তি পেমেন্ট সার্ভিস চালু করেছে। ফলে যমুনা ব্যাংকের গ্রাহকরা যেকোনো নগদ অ্যাকাউন্ট থেকে ডিপিএস ও লোনের কিস্তি পেমেন্ট করতে পারবে এবং একই সাথে যমুনা ব্যাংকের যেকোনো ব্যাংক একাউন্টে টাকা স্থানান্তর করতে পারবে নিমেষেই।”

নতুন এই ফান্ড ট্রান্সফার সেবা গ্রাহকদের আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করে তুলবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ