
অনলাইন ডেস্ক : ঢাকা, ২০ নভেম্বর – সরকার এই আমন ধান সংগ্রহ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, এবার ধান সংগ্রহ কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।
তিনি জানান, কৃষক থেকে ৩৯ টাকা কেজিতে ধান ক্রয় করা হবে এবং সরকারি সিদ্ধ চালের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা প্রতি কেজি। খাদ্য মজুদ নিশ্চিত করার পাশাপাশি ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে আগেভাগেই সংগ্রহ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও বলেন, “আমন সংগ্রহ অভিযান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”


