শনিবার, আগস্ট ১৫, ২০২৬

দুমকি উপজেলায় পদ্মা ব্যাংকে টাকা নিয়ে তালবাহানা, গ্রাহকদের ভোগান্তি চরমে

পাঠক প্রিয়

জাকির হোসেন হাওলাদার, দুমকী পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার  দুমকি উপজেলায়,  পদ্মা ব্যাংকে গ্রহকের ভোগান্তি চরম আকারে ধারণ করেছে। প্রতিনিয়ত গ্রাহকরা জমাকৃত টাকা উত্তেলন করতে এসে টাকা না পেয়ে হতাশ হয়ে চলে যাচ্ছে। চরম অনিশ্চয়তায় ভুগছেন গ্রাহকেরা। এছাড়াও বিশেষ প্রয়োজনে অনেকে জমাকৃত টাকা তুলতে না পেরে খুব সমস্যায় পড়ছে। দ্রুত ব্যাংকটির  লেনদেন স্বাভাবিক না হলে চরম ক্ষতির মুখে পড়বে  স্থানীয়রা এমন ধারণা অনেকের। জানা যায়, উপজেলা সদরে অবস্থিত সরকারী জনতা কলেজের পাশে পদ্মা ব্যাংকের দুমকি শাখায় প্রায় ৪ হাজার গ্রাহক নিয়ে ব্যাংকিং কার্যক্রম চলছিলো।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পরে অনান্য দুর্বল ব্যাংকের মত বন্ধ করে দেয়। টাকা জমা বন্ধ হওয়ায় গ্রাহকদের জমাকৃত টাকা ফেরত না দিতে পারায় ভোগান্তি আরও বেড়ে যায়। গ্রাহকদের সাপিয়ার  মতো টাকা ফেরত দিতে না পারায় গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ, উপজেলার আংগারিয়া ইউনিয়নের বাহেরচর থেকে টাকা তুলতে এসে কান্না জড়িত কণ্ঠে মোঃ জসিম উদ্দিন বলেন, সুবিধা অসুবিধায় টাকা তুলতে পারবো ভেবে প্রায় ৫ লক্ষ টাকা জমা রাখি পদ্মা ব্যাংকে, বর্তমানে আমি খুব অসুস্থ চিকিৎসার জন্য টাকা দরকার তাই টাকা তুলতে আসছি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলছে তারা টাকা দিতে পারবে না। লেবুখালি থেকে আসা গ্রাহক মোঃ রিপন বলেন, আমি প্রায় দেড় হাজার টাকা খরচ করে ১০ মাস ঘুরে ২ হাজার টাকা নিয়েছি। অফিসার বলছেন টাকা নেই যখন আসবে তখন দিতে পারবো।
শ্রীরামপুরের গ্রাহক মফিজ গাজী বলেন, আমার প্রতিবন্ধী দুই সন্তানের জন্য কিছু টাকা রেখেছি কিছু এখন প্রয়োজনে ব্যাংক টাকা দিতে পারছেনা। দুমকির পিরতলা বাজার এক ব্যাবসায়ী বলেন, আমি পদ্মা ব্যাংকে প্রায় কিছু টাকা রাখি, এখন প্রয়োজনের সময় ব্যাংক থেকে টাকা পাচ্ছি না, এতে খুব ভোগান্তি হচ্ছে।  মোঃ সহিদুল ইসলাম  বলেন, পদ্মা ব্যাংকে জমার কিছু টাকা অটেকে পরে আমার খুব সমস্যা হচ্ছে, তারা টাকা দিতে পারছে না। স্থানীয়  হোসেন আলী বলেন, পদ্মা ব্যাংকে আমার বেশ কিছু টাকা জমা আছে কিন্তু ব্যাংক দিতে না পারায় আমার ব্যবসায় খুব ক্ষতি হচ্ছে। এব্যাপারে পদ্মা ব্যাংক দুমকি শাখার শাখা ব্যবস্থাপক শাহিনুর অক্তারসহ ব্যাংকটির পাবলিক রিলেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।।#

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ