রবিবার, আগস্ট ৯, ২০২৬

দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে

পাঠক প্রিয়

কর্পোরেট ডেস্ক

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ “নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্তঃব্যক্তিক উৎকর্ষতা” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট এআইবিটিআই-এ শুরু হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান ব্যাংকিং খাতে নেতৃত্বের দক্ষতা, কার্যকর যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান, অর্জিত জ্ঞান ও দক্ষতাগুলো যেন তারা কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করেন। এর মাধ্যমে গ্রাহকসেবার মান উন্নত হবে, দলগত কাজের পরিবেশ আরও শক্তিশালী হবে এবং ব্যাংকের সামগ্রিক ভাবমূর্তি সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা ও ইতিবাচক মনোভাব ভবিষ্যতে ব্যাংকিং খাতের উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কানাডাভিত্তিক জিয়া’স ল্যাঙ্গুয়েজ সেন্টার-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান

এছাড়া কর্মশালায় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ ফরহাদ উল আলম-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের মোট ৩১ জন ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে নেতৃত্ব বিকাশ, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রভাব বিস্তার কৌশল বিষয়ে দক্ষ করে তোলা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মক্ষেত্রে উন্নত কর্মসম্পাদন ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ