সোমবার, আগস্ট ২৪, ২০২৬

দীর্ঘদিনের অন্যায় ও বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তির আহ্বান জানালেন ফারুক ই আজম

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২৪ নভেম্বর – দীর্ঘদিনের অন্যায়, বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি পেতে ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।

তিনি বলেন, “সবার লক্ষ্যই শান্তি। কিন্তু শান্তি অর্জনের পথে আমাদের অনেক সময় কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায়, জবাবদিহিতা, ত্যাগ, সমতা ও মানবিকতার ভিত্তি মজবুত করতে হবে।”

ফারুক ই আজম এই মন্তব্য করেন সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘দ্য হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’ আয়োজিত ‘জাতীয় শান্তি সহায়ক সম্মেলন’ অনুষ্ঠানে।

উপদেষ্টা বলেন, শান্তিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে পরিবার থেকে শুরু করে রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম এমনকি ব্যক্তি পর্যায়েও সক্রিয় অংশগ্রহণ বাড়াতে হবে। শান্তি প্রতিষ্ঠা কেবল নীতিগত বা প্রশাসনিক সিদ্ধান্তের বিষয় নয়, এটি মানুষের মনন, মূল্যবোধ ও আচরণের ওপর নির্ভরশীল।

ফারুক ই আজম বলেন, সমাজে স্থিতিশীলতা, বোঝাপড়া এবং মানবিকতার ভিত্তি আরও সুদৃঢ় করতে হবে। ব্যক্তি ও সমাজের ভেতরে শান্তির মানসিকতা ও প্রবণতা বাড়াতে হবে। সকলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হলে একটি নিরাপদ, স্থিতিশীল ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে বলেও জানান তিনি।

রাজশাহীর পবা উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ’র পিস অ্যাম্বাসেডর শেখ মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুশাসনের জন্য নাগরিক- সুজন এর সম্পাদক ডা. বদিউল আলম মজুমদার, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও গবেষক অধ্যাপক ড. মেঘনা গুহঠাকুরতা, ব্রিটিশ হাইকমিশনার হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর এবং গভানেন্স অ্যান্ড পলিটিক্যাল টিম এর প্রধান টিমোথি ডাকেট বক্তৃতা করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ