মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার দুপুরে তাকে তলব করা হয় বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এএনআই ও এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েন ইস্যুতেই বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক উসকানিমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলবের পরপরই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার ঘটনাটি দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপড়েনেরই প্রতিফলন। পরিস্থিতি কী দিকে গড়ায়, সে বিষয়ে উভয় দেশের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে নজর রয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ