শনিবার, মে ২, ২০২৬

দিনাজপুরে খাল খনন, ওয়াদা পূরণে আমরা কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক

দিনাজপুর: প্রধানমন্ত্রী Tarique Rahman বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে দেশজুড়ে খাল পুনঃখনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সোমবার দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “প্রায় এক মাসের মতো সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি মানুষের কাছে দেওয়া ওয়াদাগুলোর কিছু বাস্তবায়নের কাজ শুরু করতে। আজ দিনাজপুর জেলার কাহারোল এলাকা থেকে খাল খনন কর্মসূচির কাজ শুরু হলো।”

তিনি বলেন, দীর্ঘদিন ধরে নদী-নালা ও খাল ভরাট হয়ে যাওয়ায় দেশে পানির সংকট তৈরি হয়েছে। শুষ্ক মৌসুমে খালে পানি থাকে না, আবার বর্ষায় হঠাৎ উজান থেকে পানি নামলে সেগুলো ধারণ করার সক্ষমতা না থাকায় আশপাশের বসতবাড়ি ও ফসলের ক্ষতি হয়।

প্রধানমন্ত্রী জানান, এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বড় পরিসরে খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, “আমাদের পরিকল্পনা রয়েছে আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করার।”

তিনি আরও বলেন, খালগুলো সচল থাকলে বর্ষার পানি সংরক্ষণ করা সম্ভব হবে। এতে কৃষিকাজে পানি ব্যবহার সহজ হবে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতাও কমবে।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে যেখানে ১০০ থেকে ১৫০ ফুট গভীরতায় পানি পাওয়া যেত, এখন অনেক ক্ষেত্রে ৬০০ থেকে ৭০০ ফুট নিচে যেতে হচ্ছে। এটি ভবিষ্যতের জন্য উদ্বেগজনক পরিস্থিতি।

তিনি বলেন, “খালগুলো খনন করে বর্ষা ও শুষ্ক মৌসুমে পানি ধরে রাখতে পারলে কৃষি ও দৈনন্দিন ব্যবহারের জন্য মানুষ উপকৃত হবে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানিও ধীরে ধীরে পুনরায় পূরণ হবে।”

সরকার জনগণের সরকার উল্লেখ করে তিনি বলেন, যারা ভোট দিয়েছেন বা দেননি—সব নাগরিকের জন্যই সরকার কাজ করতে চায়। জনগণের সহযোগিতা থাকলে প্রত্যাশিত উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

 

 

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ