মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

দাসত্ব ও নিপীড়ন নির্মূলে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

দাসত্ব, বর্ণবাদ ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই জোরদারে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ সাধারণ পরিষদ-এ ‘আন্তর্জাতিক দাসত্ব ও ট্রান্স-আটলান্টিক দাসবাণিজ্যের শিকারদের স্মরণে’ আয়োজিত এক স্মারক সভায় এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

সভায় বক্তব্যে তিনি দাসত্ব ও ট্রান্স-আটলান্টিক দাসবাণিজ্যের লক্ষ লক্ষ শিকারদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতা ও ন্যায়ের জন্য সংগ্রামকারী মানুষের অদম্য মনোবলের প্রশংসা করেন। তিনি বলেন, ট্রান্স-আটলান্টিক দাসবাণিজ্য মানবজাতির ইতিহাসে এক গভীর ও স্থায়ী ক্ষতচিহ্ন রেখে গেছে।

পররাষ্ট্রমন্ত্রী দাসত্ব, বর্ণবাদ, গণহত্যা ও সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, দেশের সংবিধান সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও বৈষম্যকে প্রত্যাখ্যান করে এবং নিপীড়িত জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করে।

তিনি আরও বলেন, ১৯২৬ সালের দাসত্ববিষয়ক কনভেনশন এবং প্রায় আট দশক আগে গৃহীত মানবাধিকার সনদে দাসত্বকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে দাসত্ব বিলুপ্ত হয়েছে, এর প্রভাব এখনো বিশ্বজুড়ে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোয় বিদ্যমান।

ড. রহমান মানব পাচার প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, ডিজিটাল ফরেনসিক সমন্বয় বৃদ্ধি এবং দাসত্বের ইতিহাস ও এর মানবিক ক্ষতি নিয়ে শিক্ষা ও সংলাপে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, যাতে এমন একটি বিশ্ব গড়ে তোলা যায় যেখানে দাসত্ব, বৈষম্য ও অন্যায়ের কোনো স্থান থাকবে না এবং মানব মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ