বুধবার, জুন ২৪, ২০২৬

তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও পাজেরো গাড়ি!

পিডিবির দুই সিবিএ নেতার বিরুদ্ধে চার্জশিট

পাঠক প্রিয়

পল্টনে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ডিএমপির মিডিয়া...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

গরমে স্ক্যাল্পের যত্নে বিশেষ সতর্কতা, জানালেন বিশেষজ্ঞরা

লাইফস্টাইল ডেস্ক গরমকাল শুরু হলেই অনেকের মাথার ত্বক বা স্ক্যাল্পে নানা ধরনের সমস্যা দেখা দেয়। মাথা চুলকানো, অতিরিক্ত খুশকি, চুল...

ফ্যামিলি কার্ড প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ফ্যামিলি...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি ‘র দুজন সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) নেতার বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার আদালতে এ চার্জশিট দাখিল করেন। এরপর ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ চার্জশিট দেখে তা আমলে নেয়ার জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেন।

সিবিএর এই দুই নেতা হলেন- সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অডিট পরিদফতরের সহকারী হিসাব রক্ষক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ছিলেন জহিরুল ইসলাম চৌধুরী এবং ডিজাইন অ্যান্ড ইন্সপেকশন পরিদফতর-১ এর সাবেক স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর ছিলেন মো. আলাউদ্দিন মিয়া।

চার্জশিটে বলা হয়, তৃতীয় শ্রেণির কর্মচারী হওয়া সত্বেও নিজেদেরকে ‘ভিআইপি’ হিসেবে দাবি করে অবৈধ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুটি পাজেরো গাড়ি ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ব্যবহার করেন তারা। গাড়ির জ্বালানি, মেরামত ও সংরক্ষণ বাবদ তারা সরকারি মোট এক কোটি ১৫ লাখ ৬৩ হাজার ২৭ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাৎ করেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী, গাড়ি ব্যবহারের প্রাধিকারপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে গাড়ি দেয়া যাবে না মর্মে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এক্ষেত্রে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে পাজেরো গাড়ি দুটির সরকারি বরাদ্দের কোনো পত্র পাওয়া যায়নি।

২০১৯ সালের ১৭ জুলাই দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করেন। তদন্ত শেষে একই কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও ক্রোকী পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে ১০ জনকে সাক্ষী করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ