রবিবার, আগস্ট ২৩, ২০২৬

তিস্তায় পানি শূন্যতার প্রভাব: ৬৫ কিলোমিটারজুড়ে জেগে উঠছে নতুন চর

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৪ মিটারের কিছু বেশি হলেও নভেম্বরের শেষ দিকে এসে পানি নেমে এসেছে প্রায় শূন্য পর্যায়ে। প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত থাকে নদীর শুকনো মৌসুম। কিন্তু চলতি মৌসুম শুরুর আগেই পানি কমে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় কৃষক ও পরিবেশ গবেষকদের মধ্যে।

নদীর ভরাট হয়ে যাওয়ার অন্যতম কারণ ক্রমাগত পলি জমা। দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় ব্যারেজের মধ্য দিয়ে নামা এই পলি নদীর নিম্নাংশে দ্রুত স্তর তৈরি করছে। এর ফলে ডালিয়া থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল বালুচর জেগে উঠেছে। অনেক স্থানে নদীর মূল প্রবাহ সঙ্কুচিত হয়ে বিকল্প চ্যানেলে সরে গেছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে তিস্তা কখনও প্রমত্তা হয়ে উঠলেও শুষ্ক মৌসুমে এখন আর আগের মতো প্রবাহ থাকে না। পানির অভাবে সেচব্যবস্থায় ব্যাঘাত ঘটছে, চরের বিস্তারে কৃষিজমি হারানো ও ক্ষুদ্র জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, নদীর প্রাণ ফিরিয়ে আনতে নিয়মিত ড্রেজিং, চর ব্যবস্থাপনা এবং যৌক্তিক পানিবণ্টন নিশ্চিত করা জরুরি। নইলে প্রতিবছরই পলি জমে তিস্তায় নাব্যতা সংকট আরও বাড়তে পারে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ