রবিবার, আগস্ট ২৩, ২০২৬

তিন দিনের সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে তিন দিনের সরকারি সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিনি ঢাকায় অবস্থান করবেন। সফরকে কেন্দ্র করে ভুটানের প্রধানমন্ত্রীকে ‘অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Very Important Person—VVIP) হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে বাংলাদেশ সফরকালে ‘অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো।

সফরকালীন সময়ে তাঁকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকল প্রদান করা হবে। তাঁর এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়ন সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ