বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

তরুণদের দক্ষতা উন্নয়ন সম্ভব করতে জিপি এক্সপ্লোরার

পাঠক প্রিয়

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় কানেক্টিভিটি পার্টনার হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। এই উদ্দেশ্যেই ২০২০ সালের ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ এবং সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে গ্রামীণফোন শুরু করেছে জিপি এক্সপ্লোরার প্ল্যাটফর্মটি। ‘জিপি এক্সপ্লোরার’ একটি ৩ মাস ব্যাপী অনলাইন প্রোগ্রাম যেখানে বাছাইকৃত কিছু বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী ছাত্রদের বিশেষ প্রশিক্ষণের জন্য নেয়া হয়েছে। শিক্ষার্থীদের নির্বাচন করেন প্রশিক্ষণ নির্দিষ্ট বিষয়ে গ্রামীনফোন ও ইন্ডাস্ট্রি বিশেজ্ঞরা। নির্বাচিত তরুণরা তিন মাস ‘কোহর্ট-১’নামক কর্মসূচির আওতায় আঞ্চলিক ও বৈশ্বিক নলেজ পার্টনারদের সাথে কাজ করার সুযোগ পাবে এবং বিভিন্ন প্রশিক্ষণ উপকরনের ব্যবহারের সুযোগ পাবে। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে সারা দেশ জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩০০ শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন করা।

এ বিষয়ে গতকাল (নভেম্বর-১, ২০০২)ভার্চুয়াল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার অংশগ্রহন করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রনালয়ের সচিব মো: আখতার হোসেন, সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি ও প্রিন্সিপাল কো-অর্ডিনেটর এসডিজি আবুল কালাম আজাদ এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে ছিলেন গ্রামীণফোনের হেড অফ কমিউনিকেশনস খায়রুল বাশার এবং জিপি এক্সপ্লোরার সম্পর্কিত উপস্থাপনা করেন গ্রামীণফোনের হেড অফ ইনোভেশন ফারহানা ইসলাম।

এই উদ্যোগ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “কোভিড-১৯ এর ফলে আমাদের দেশব্যাপী বেশ কিছু ডিজিটাল পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন তরুণদের তরুণদের দক্ষতা এবং শিক্ষা খাতের বিশেষ কিছু অংশের উন্নয়নে ভূমিকা রাখবে। পরিবর্তনশীল এই নতুন বিশ্বের পরিবর্তনগুলোর সাথে খাপ খাইয়ে এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রজন্মের দক্ষতা উন্নয়নে আমাদের বিশেষভাবে মনোযোগী হতে হবে। তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে গ্রামীণফোনের এর এই উদ্যোগ, জিপি এক্সপ্লোরার নিয়ে আমরা আনন্দিত। এই উদ্যোগটি তরুণদেরকে বাংলাদেশের নতুন ডিজিটাল যুগে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে।”

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন বলেন, “যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তরুণদের দক্ষতা বৃদ্ধিতে ও তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে। আমরা তরুণদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ফলে, তরুণরা দক্ষ মানবসম্পদে পরিণত হচ্ছেন। তরুণদের উন্নয়নে গ্রামীণফোন সক্রিয়ভাবে এগিয়ে আসছে, যা সবার জন্য অনুপ্রেরণাদায়ক।”

এ নিয়ে সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি ও প্রিন্সিপাল কো-অর্ডিনেটর এসডিজি আবুল কালাম আজাদ বলেন, “বাংলাদেশের ইতিবাচক অগ্রগতিতে উৎপাদনশীলতা প্রধান ভূমিকা রাখছে। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে চাকরির বাজারে টিকে থাকতে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন খাতে এআই প্রযুক্তির ব্যবহার জরুরি।”

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও সুযোগগুলো সঠিকভাবে ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই নতুন প্রযুক্তি ও সে সম্পর্কিত দক্ষতা বৃদ্ধির প্রতি মনোনিবেশ করা প্রয়োজন। এছাড়া আমাদের বর্তমান দক্ষতা এবং বিকাশমান দক্ষতার মধ্যকার ব্যবধান হ্রাস করার জন্য পরিবর্তনশীল ব্যবসা পরিচালনার ধরন এবং কর্মসংস্থানের নতুন দৃষ্টিভঙ্গির সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমরা বিশ্বাস করি, জিপি এক্সপ্লোরার আমাদের তরুণদের দক্ষতা উন্নয়নের প্রথম পদক্ষেপ মাত্র যার মাধ্যমে স্থানীয় এবং আন্তর্জাতিক দক্ষ কর্মী চাহিদার সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখা সম্ভব হবে।”

গ্রামীণফোন ইতিমধ্যে ইন্টারনেটের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন এবং ইনোভেশনের লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহন করেছে। এই উদ্যোগগুলো তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন অভিনব সেবা তৈরি করতে সহায়তা করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেম এর উন্নয়নের লক্ষ্যেও কাজ করে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ