রবিবার, আগস্ট ২৩, ২০২৬

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে : সিইসি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ রয়েছে এবং কমিশন একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত।

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মাঠ মহড়া পরিদর্শনে এসে সিইসি এ কথা বলেন।

তিনি বলেন, “তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি বাহিনী তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করবে।”

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি প্রসঙ্গে সিইসি জানান, নির্বাচনকালীন সকল ঝুঁকি বিবেচনায় রেখে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা এবং সমন্বিত টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।

তিনি বলেন, “জনগণ যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে—সেই পরিবেশ সৃষ্টি করাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। কমিশন স্বচ্ছতা, জবাবদিহি ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

বিজিবির নির্বাচনী প্রস্তুতি মহড়ায় বিপুল সংখ্যক কর্মকর্তা–সদস্য অংশ নেন। মহড়ায় ভোটকেন্দ্র নিরাপত্তা, টহল, দ্রুত প্রতিক্রিয়া কার্যক্রমসহ নানা দিক তুলে ধরা হয়।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার পর মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে কমিশন। প্রয়োজনে দ্রুত অতিরিক্ত বাহিনী মোতায়েনসহ বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ