শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঢামেকে আনা হয়েছে ২১ আহত, চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে আহত কমপক্ষে ২১ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীও রয়েছেন।

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, ভূমিকম্পের পর এখন পর্যন্ত মোট ২১ জন আহত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। বাকিদের শরীরে বিভিন্ন স্থানে কেটেছে, হাত–পায়ে ফ্র্যাকচারসহ অন্যান্য আঘাত রয়েছে।

তিনি আরও জানান, সবাই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসেছেন। প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে এবং যাদের অবস্থা তুলনামূলক ভালো, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভূমিকম্পে ভবন কাঁপুনি, দেয়ালের অংশ ভেঙে পড়া ও দ্রুত স্থানত্যাগের সময় পড়ে গিয়ে এসব আহতের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ