সোমবার, মে ১১, ২০২৬

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১০ জানুয়ারি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ জানিয়েছেন, উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় সম্পন্ন।

উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’। এবারের উৎসবে ৭০টিরও বেশি দেশের ২৪৬টি সিনেমা প্রদর্শিত হবে। মূল ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকেল ৪টায় জাতীয় জাদুঘরে প্রদর্শিত হবে চীনা সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’, এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ইরানের সিনেমা ‘উইদাউট মি’

বাংলাদেশ প্যানোরামা বিভাগে স্থান পেয়েছে ৯টি সিনেমা, যার মধ্যে রয়েছে – ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘ধামের গান’, ‘নয়া নোট’, ‘আগন্তুক’, ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ‘দ্য স্টোরি অব আ রক’ এবং ‘উৎসব’

৯ দিনব্যাপী এই উৎসব ১৮ জানুয়ারি শেষ হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিয়ে। এছাড়া এবারের আসরে ‘চায়নিজ ফিল্ম উইক’ আয়োজনের মাধ্যমে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদ্‌যাপন করা হবে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ