
অনলাইন ডেস্ক : শুক্রবার সকালে ঢাকাজুড়ে হালকা ঠান্ডা অনুভূত হয়েছে। ভোর থেকে নগরীতে বাড়তে থাকে শীতের আমেজ, তাপমাত্রা নেমে আসে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। শীতের এই হালকা পরশে শহরের স্বাভাবিক জীবনযাত্রায় বেশ সতেজতা দেখা যায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনভর আকাশ পরিষ্কার থাকতে পারে। বৃষ্টি বা মেঘলা আবহাওয়ার সম্ভাবনা নেই। সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল বাতাসের প্রভাবে এই তাপমাত্রা আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে তারা ধারণা করছেন।
সকালে কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীদের অনেকে জানিয়েছেন, হালকা শীতের কারণে সকালটা বেশ আরামদায়ক লেগেছে। শীতের আগমনী বার্তা হিসেবে এটিকে দেখছেন অনেকে।


