বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

ঢাকাই নায়িকা অধরা খান কানাডা থেকে দিলেন ভক্তদের জোড়া সুখবর

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

কানাডার টরন্টোতে দীর্ঘদিন অবস্থানরত ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অধরা খান নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য নিয়ে এসেছেন আনন্দের দুই খবর। টরন্টোতে স্টেজ শোয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে নিয়মিত কাজ করা এই নায়িকা জানিয়েছেন, আন্তর্জাতিক ও ইউরোপিয়ান প্রজেক্টে যুক্ত হয়ে তার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হচ্ছে।

নতুন বছরের প্রথম খবরটি হলো, অধরা খান যুক্ত হয়েছেন ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি ব্যতিক্রমী আন্তর্জাতিক প্রজেক্টে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সবচেয়ে চ্যালেঞ্জিং দিক হলো, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে গল্প লেখা থেকে শুরু করে শুটিং ও সম্পাদনার কাজ শেষ করতে হয়। অধরা বলেন, “এ ধরনের প্রজেক্ট একজন শিল্পীকে অনেক কিছু শেখায় এবং আন্তর্জাতিক পরিসরে কাজ করার সুযোগ আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে।”

সাথে সঙ্গে তিনি ইউরোপে শুটিংয়ের জন্য নতুন একটি সিনেমার প্রস্তুতিও সম্পন্ন করেছেন। অধরা জানান, তিনটি নতুন সিনেমার মধ্যে একটি সিনেমার শুটিং ইউরোপের বিভিন্ন লোকেশনে হবে। সহশিল্পী ও গল্পের বিস্তারিত এখনি প্রকাশ না করে তিনি বলেন, “কাজটি চূড়ান্ত এবং খুব শিগগিরই দেশে ফিরে শুটিংয়ে যোগ দেব।”

এদিকে, অধরা খানের অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। একটি সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’ এবং অন্যটি জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। দেশ ছাড়ার আগে তিনি এই দুই সিনেমার ডাবিংসহ সব আনুষঙ্গিক কাজ শেষ করে গেছেন।

অধরা খানের এই আন্তর্জাতিক ও ইউরোপিয়ান প্রজেক্টগুলো শুধু তার শিল্পী হিসেবে ক্যারিয়ারের জন্য নয়, বরং দেশীয় দর্শকদের জন্যও সুখবর। ভক্তরা উন্মুখ হয়ে অপেক্ষা করছেন, সেই সাথে কানাডা থেকে দেশে ফিরে নতুন শুটিংয়ের খবর শোনার জন্য।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ