শনিবার, আগস্ট ৮, ২০২৬

ডিসেম্বরে চার হাজার মামলা নিষ্পত্তি, জরিমানা আদায় ২১ লাখ টাকা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে রাজধানীতে বিপুলসংখ্যক ফৌজদারি ও ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।

ডিএমপি মিডিয়া বিভাগ রবিবার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে জানায়, সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ওই মাসে মোট ২৯৮৪টি ফৌজদারি মামলা এবং ১১৬০টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়।

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিসেম্বর মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের পুলিশ বিভিন্ন অভিযানে ৫৬২৯ জনকে গ্রেফতার করে। এসব মামলার শুনানি শেষে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ২৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এ সময় ফৌজদারি মামলায় ১৪ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ডিসেম্বর মাসে ডিএমপির ট্রাফিক মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগ কর্তৃক মতিঝিল ট্রাফিক বিভাগে ১৭৩১টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে চলতি মাসে ৩১৮টি মামলাসহ সর্বমোট ১১৬০টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয় এবং ৬ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএমপি সূত্র জানায়, ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী গুরুতর নয় এমন অপরাধ এবং যেসব অপরাধে লঘু শাস্তির বিধান রয়েছে, সেসব মামলার বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়।

ডিএমপির এই কার্যক্রম রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ