রবিবার, আগস্ট ৯, ২০২৬

ডিমে গোপন শক্তি: হেয়ার মাস্কে চুল হবে নরম, মসৃণ ও ঝলমলে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

চুলের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে দারুণ কার্যকরী ভূমিকা রাখতে পারে একটি সাধারণ উপকরণ—ডিম। শুধু পুষ্টির জন্য নয়, চুলের স্বাস্থ্যেও ডিমের অবদান অনস্বীকার্য। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কাঁচা ডিম ব্যবহারে চুল পড়া কমে এবং চুলের গোড়া মজবুত হয়।

ডিমে রয়েছে প্রচুর প্রোটিন, মিনারেল এবং ভিটামিন বি-কমপ্লেক্স ও বায়োটিন, যা চুলকে করে শক্ত ও প্রাকৃতিকভাবে উজ্জ্বল। ডার্মাটোলজি অ্যান্ড থেরাপি জার্নাল-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, নিয়মিত ডিম ব্যবহারে চুল পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে আসে।

চলুন জেনে নিই কয়েকটি সহজ ও কার্যকর ঘরোয়া হেয়ার মাস্ক:

১. ডিম ও দুধের হেয়ার মাস্ক:
চুলের প্রোটিনের ঘাটতি পূরণে এটি বিশেষভাবে উপকারী। ২টি ডিম ফাটিয়ে ১ চামচ মধু ও ১ চামচ দুধ বা টক দই মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। পুরো চুল ও মাথার তালুতে লাগিয়ে আধা ঘণ্টা রাখুন, এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২. ডিম ও অলিভ অয়েল:
চুলের গোড়া শক্ত করতে এই মাস্ক কার্যকর। ১টি ডিমের সঙ্গে ১ চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে ২০ মিনিট লাগিয়ে রাখুন, পরে ধুয়ে ফেলুন।

৩. ডিম, কলা ও মধু:
শুষ্ক ও প্রাণহীন চুলের জন্য এটি দারুণ। একটি পাকা কলা চটকে এতে ৩ চামচ দুধ ও ৩ চামচ মধু মেশান, তারপর একটি ডিম যোগ করে ঘন মিশ্রণ তৈরি করুন। চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন এবং শ্যাম্পু করুন।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ব্যবহার করলে চুল হবে নরম, স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাকৃতিকভাবে ঝলমলে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ