বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

ডিবি পরিচয়ে অনলাইন এডিটরসহ দুইজনকে আটক

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তর বাড্ডা থেকে দৈনিক ভোরের কাগজ এর অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তার বাসা থেকে তুলে নিয়ে গেছে। ডিবি সূত্রে জানা গেছে, তাকে আপাতত অনুসন্ধানমূলকভাবে আটক করা হয়েছে।

একই সময়, মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াসকেও ডিবি আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করার দায়িত্ব নিয়েছিলেন মিজানুর রহমান সোহেল নামের ওই সাংবাদিক। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের অফিসিয়াল প্যাডে সভাপতি আসলামের পাশে তার নাম দেয়া ছিল। জিজ্ঞাসাবাদের পর সকালে তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  পিয়াসকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এখনও।

মিজানুর রহমান সোহেল ও পিয়াসকে গ্রেফতারের বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের রানা  বলেন, সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এমন একটা সময় সোহেল এবং পিয়াসকে তুলে নিয়ে নিকৃষ্ট কাজ করেছে সরকার। দ্রুত পিয়াসকে ও ছেড়ে দেয়ার দাবি করেন তিনি।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ