বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

ডিজিটাল নিরাপত্তার জন্য জাপানি সংস্থার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ৪ জানুয়ারি – বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা ও তথ্য অবকাঠামো আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে জাপানভিত্তিক তথ্য-নিরাপত্তা প্রতিষ্ঠান সাইফার কোর লিমিটেড-এর একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে নেতৃত্ব দেন জাপানের পুরস্কারপ্রাপ্ত তথ্য-নিরাপত্তা বিজ্ঞানী ও এমআইটি-ভিত্তিক গবেষক প্রফেসর তাকাতোশি নাকামুরা, যিনি কমপ্লিট সাইফার কোর লিমিটেড-এর উদ্ভাবক। আলোচনা সভায় জাতীয় তথ্য-নিরাপত্তা কাঠামো জোরদারকরণ, সরকারি ডিজিটাল সিস্টেমের সুরক্ষা এবং কোয়ান্টাম-প্রতিরোধী প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়।

এ ছাড়া কমিউনিটি পর্যায়ে ডিজিটাল ক্যাশ ব্যবস্থার সম্ভাবনা, মানবসম্পদ উন্নয়ন, বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি সহযোগিতা এবং চামড়া শিল্পে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়। উভয় পক্ষ একটি নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী, জাপানের সাবেক অর্থ প্রতিমন্ত্রী মতোইউকি ওদাচি, সাইফার কোর লিমিটেড-এর চেয়ারম্যান আপেল মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহী ইসলাম। ইতিমধ্যেই এই প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ডিজিটাল ফাইন্যান্সিং ও আর্থিক তথ্য-নিরাপত্তা নিয়ে ধারাবাহিক আলোচনা সম্পন্ন করেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ