সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ডিএনসিসিতে প্রথমবারের মতো বাড়িমালিক–ভাড়াটিয়া বৈঠক ২৭ নভেম্বর

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রথমবারের মতো বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের নিয়ে যৌথ বৈঠকে বসছে। ‘ঢাকা শহরের বাড়ি ভাড়া’ বিষয়ক এই গোলটেবিল বৈঠক আগামী ২৭ নভেম্বর দুপুর দেড়টায় নগর ভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ

ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, রাজধানীর বাড়িভাড়া–সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা, অভিযোগ, অসঙ্গতি এবং সম্ভাব্য সমাধান নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হবে। বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সম্পর্ক স্বচ্ছ ও সহনীয় করার লক্ষ্যে ডিএনসিসি এই উদ্যোগ গ্রহণ করেছে।

সচিব আরও বলেন, শহরের জনগণের গুরুত্বপূর্ণ এই সমস্যাকে সমাধানের পথে আনতে প্রথমবারের মতো উভয় পক্ষকে একই আলোচনার টেবিলে বসানো হচ্ছে। এখানে ভাড়া বাড়ানো, চুক্তির স্বচ্ছতা, অতিরিক্ত অগ্রিম দাবি, রক্ষণাবেক্ষণ ব্যয়, নিরাপত্তা এবং অন্যান্য ভাড়াটিয়া–অধিকার নিয়ে মতামত তোলা হবে।

ডিএনসিসি মনে করছে, এ আলোচনা ভবিষ্যতে একটি নীতিগত সুপারিশ বা নির্দেশনা তৈরির পথ সুগম করবে, যা নগরবাসীর জন্য একটি কার্যকর ভাড়া ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে।

সভায় অংশ নিতে ইতোমধ্যে ডিএনসিসির আওতাধীন বিভিন্ন ওয়ার্ড থেকে বাড়িমালিক ও ভাড়াটিয়াদের প্রতিনিধি চূড়ান্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ধরনের নিয়মিত সংলাপ ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ