রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

ট্রাম্পের হুমকি: ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয় হবে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই পরিস্থিতির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সংকট তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, দ্রুত প্রণালিটি বাণিজ্যের জন্য উন্মুক্ত না করলে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও কৌশলগত স্থাপনায় সামরিক হামলা চালানো হবে।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দ্রুত কোনো সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ লক্ষ্য করে হামলা চালানো হবে।

পোস্টে তিনি দাবি করেন, “অনেক অগ্রগতি হয়েছে; কিন্তু যদি দ্রুত কোনো চুক্তিতে পৌঁছানো না যায় এবং হরমুজ প্রণালি অবিলম্বে বাণিজ্যের জন্য উন্মুক্ত না করা হয়, তাহলে আমরা ইরানের সব বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ ও খার্গ দ্বীপ ধ্বংস করে দেব।”

তিনি আরও উল্লেখ করেন, অতীতের বিভিন্ন ঘটনার প্রতিশোধ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এতে করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক তেল সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক বাজারে পড়তে শুরু করেছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ