রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

ট্রাম্পকে টেক্কায় জো বাইডেনের রানিংমেট কমলা

পাঠক প্রিয়

মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন নিজের রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছেন (এই প্রথম) কৃষ্ণাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভূত নারী কমলা হ্যারিসকে।

প্রেসিডেন্ট ট্রাম্পকে টেক্কা দেওয়ার জন্য যৌথভাবে লড়বেন বাইডেন এবং কমলা।

একটা সময় কমলা প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াইয়ে ছিলেন। কিন্তু ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ লড়াইয়ে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। এবার সেই বাইডেনেরই রানিংমেট হলেন কমলা।

টাইমস অফ ইন্ডিয়ার এক বিশ্লেষণে উঠে এসেছে কমলার শেকড় কিভাবে ভারতে বাঁধা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করা কমলার মা দক্ষিণ ভারতের একজন তামিল এবং বাবা জ্যামাইকান।

নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেব পরিচয় দিলেও কমলা অনেকবারই তার ভারতীয় শেকড়ের কথা বলেছেন। স্মরণ করেছেন কৈশোরে নানার সাথে গ্রীষ্মের ছুটি কাটাতে চেন্নাই ভ্রমণের কথা। তার নানা ভারতের একজন সরকারি কর্মচারী ছিলেন।

কমলার মা শ্যামলা গোপালান স্তন ক্যান্সার গবেষক ছিলেন। তিনি ১৯৬০ সালে ডক্টরেট করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানেই জ্যামাইকান ডনাল্ড হ্যারিসের সাথে তার পরিচয় হয়।

কমলার বোন মায়া হ্যারিসও রাজনীতির সাথে জড়িত। মায়া হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন।

কমলার বয়স যখন সাত বছর তখন তাদের বাবা-মার বিবাহ বিচ্ছেদ হয়।

তারা দুই বোনই বলতে গেলে মা’র কাছেই বড় হয়েছেন। তাদের মা ২০০৯ সালে মারা যান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ